ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনএক্সেল)-এর উদ্যোগে দ্য সিটি ব্যাংক পিএলসির রিকভারি অ্যান্ড কালেকশন বিভাগের কর্মকর্তাদের জন্য ২ দিনব্যাপী কাস্টমাইজড এক্সিকিউটিভ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘Negotiation Mastery: A Value-Driven Approach to Drive Results’ শীর্ষক এ প্রশিক্ষণ ৪ ও ৫ জুলাই ঢাকার হোটেল লেক ক্যাসেলে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন হাবিব ব্যাংক লিমিটেডের (HBL)-এর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অঞ্চলের রিজিওনাল জেনারেল ম্যানেজার সেলিম বরকত। তিনি বলেন, রিকভারি ও ঋণ আদায় কার্যক্রমে কার্যকর নেগোশিয়েশন দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি টেকসই ব্যাবসায়িক সাফল্য অর্জনে মূল্যভিত্তিক আলোচনার কৌশল অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী পর্বে ফিনএক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফার রহমান অংশগ্রহণকারী, প্রশিক্ষক ও অতিথিদের স্বাগত জানান।
তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সার্বিক কার্যক্রম সমন্বয় করেন।
প্রশিক্ষণে মূল্যভিত্তিক নেগোশিয়েশন কৌশল, ঋণগ্রহীতার সঙ্গে কার্যকর যোগাযোগ, দ্বন্দ্ব নিরসন, পুনরুদ্ধার পরিকল্পনা এবং নৈতিক ঋণ আদায় পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকিং খাতের জ্যেষ্ঠ পেশাজীবী ও শিল্প বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্রশিক্ষক প্যানেল ইন্টারঅ্যাকটিভ আলোচনা, বাস্তবভিত্তিক কেস স্টাডি, রোল-প্লে ও ব্যাবহারিক অনুশীলনের মাধ্যমে সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এর ব্যাবহারিক বিষয়বস্তু ও অংশগ্রহণমূলক উপস্থাপনার প্রশংসা করেন।
তাদের মতে, প্রশিক্ষণের বিষয়বস্তু সিটি ব্যাংকের রিকভারি ও কালেকশন কার্যক্রমের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফিনএক্সেল জানায়, দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠানটি নিয়মিত কাস্টমাইজড প্রশিক্ষণ, পরামর্শসেবা ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Published On: কালের কণ্ঠ, বুধবার ০৫ আগস্ট ২০২৬